শেখ হাসিনা ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছেন : জামান কামাল নুরুদ্দিন মোল্লা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে শিবচর উপজেলার পদ্মা সেতুর নাওডোবা প্রান্তে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামান কামাল নুরুদ্দিন মোল্লার নেতৃত্বে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পদ্মা সেতুর শেষ প্রান্তে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে নুরুদ্দিন মোল্লা বলেন, শেখ হাসিনা হাজার হাজার মা-বোনের কোল খালি করে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছেন। দেশের আইনশৃঙ্খলা ও আইনের শাসনকে পঙ্গু করে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখন দেশের একটি সুন্দর ও স্থিতিশীল মুহূর্তকে অস্থিতিশীল করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, কয়েক দিন আগে তিনজন সংসদ সদস্যদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা আজ রাজপথে নেমেছেন। আবারও বিভিন্নভাবে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শেখ হাসিনার উদ্দেশে নুরুদ্দিন মোল্লা বলেন, রাজনীতি করতে হলে রাজপথে আসতে হবে। পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ করে রাজনীতি করা যায় না। এভাবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে রাজনীতিতে ফিরে আসা সম্ভব নয়।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন