সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও দুই শ্যালক আটক

সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে তাদের আটক করা হয়। ডিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর এ অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন শায়লা ফারজানা। অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকাভুক্ত আসামিও তিনি।

শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তিনি বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জুলাই গণ-অভ্যুত্থানের পর তিনি পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : রাজধানীসহ সারাদেশে ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন