মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে ৪৭ বিজিবি। এ সময় রুহুল আমিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোরে শেওড়াতলা মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবির একটি চৌকস টহল দল। অভিযানে আটক রুহুল আমিন কাজিপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে তার কাছ থেকে ভারতীয় ৪৫ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৮৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭৩ হাজার টাকা।আটক ব্যক্তিকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
পড়ুন : কালিয়াকৈর হাইটেক সিটি এলাকায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারে আগুন


