দিনাজপুরে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও নিষিদ্ধ সিরাপ জব্দ

দিনাজপুর সীমান্তে পৃথক ২টি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

দিনাজপুরে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৮ নভেম্বর রাতে ২৯ বিজিবির অধীনস্থ মনিপুর এবং মোহনপুর ব্রীজ বিওপির দায়িত্বপূর্ণ ছোট মনিপুর ও পূর্ব মোহনপুর মাদ্রাসার পার্শ্ববর্তী (থানা ও জেলা- দিনাজপুর) নামক স্থানে পৃথক ২টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় (টেনসিউইন ০.৫) ট্যাবলেট ৪৮০ পিস এবং বাংলাদেশি বিক্রয় নিষিদ্ধ সিরাপ ১৪৪ বোতল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্তে যৌথ অভিযানে ৫ মানবপাচারকারী আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন