দিনাজপুরের বিরল সীমান্তে ২৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সীমান্তপথে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে দিনাজপুর ব্যাটালিয়নের কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করছে ব্যাটালিয়নটি।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে গত ২৮ নভেম্বর দিবাগত রাতে ৪২ বিজিবির অধীনস্থ এনায়েতপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির আভিযানিক তৎপরতা টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে ২৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪৮ হাজার টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ চোরাচালানের নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত ও তাদের অপতৎপরতার নেটওয়ার্ক উদ্ঘাটনে গোয়েন্দা অনুসন্ধান চলছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক পাচার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীরা যত কৌশলই অবলম্বন করুক, সীমান্তে তাদের অপতৎপরতা প্রতিহত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্তে যৌথ অভিযানে ৫ মানবপাচারকারী আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন