ঝিনাইদহে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

ঝিনাইদহ হামদহ শেখপাড়া এলাকায় দু’পক্ষের সংঘর্ষে আহতের ঘটনায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী সাজিয়ে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জেলা জামায়াতে ইসলামী।

এ ঘটনার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবী করা হয়, মাদক কারবারে বাঁধা দেওয়া নিয়ে বিরোধের জেরে গত ২৭ নভেম্বর স্থানীয় ছাত্রদল নেতা মোবারক হোসেন ইমনের নেতৃত্বে শেখপাড়া ফুটবল মাঠে যুবকদের ওপর হামলা চালায় ৩৫-৩৫ জন বহিরাগত। এ সময় আত্মরক্ষার্থে স্থানীয়রা প্রতিরোধ গড়লে উভয়পক্ষের কয়েকজন আহত হন। এই ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটার জন্য বিএনপি ও জামায়াতের স্থানীয় ২৬ জনকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী সাজিয়ে মামলা দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন জামায়াত নেতারা।

রোববার দুপুরে শহরের হামদহ বাইপাস এলাকার জেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় বক্তারা, অবিলম্বে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানান।

এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতের শহর শাখার আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন । এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুল হাই, যুব বিভাগের নেতা আসাদুজ্জামান, রাজু আহমেদ,সেলিমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে গাইবান্ধায় যুবদলের মিছিল ও সমাবেশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন