জাপানি ক্লাব ‘এফসি ইমাবারি’র সাথে ত্রিপাক্ষিক চুক্তির পথে বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), শামসুল হুদা ফুটবল একাডেমি এবং জাপানের পেশাদার ফুটবল ক্লাব ‘এফসি ইমাবারি’-এর মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই চুক্তির লক্ষ্য তৃণমূলে ফুটবল উন্নয়ন, খেলোয়াড় ও কোচিং ডেভেলপমেন্টের একটি ধারাবাহিক পাইপলাইন তৈরি করা। এই যৌথ উদ্যোগের অংশ হিসেবে আজ দুপুরে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি এবং স্থানীয় অন্যান্য অবকাঠামোগত সুযোগ-সুবিধা পরিদর্শন ও পর্যবেক্ষণ (সার্ভে) করেছেন ইমাবারির দুই সদস্যের এক প্রতিনিধিদল।

পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে সংশ্লিষ্ট প্রতিনিধি জানান, আজকের এই পরিদর্শনের ওপর ভিত্তি করে পরবর্তীতে একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তারা আশা প্রকাশ করেন, আগামী ২০২৭ সালের জানুয়ারির শেষের দিকে এই চুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

এই ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়িত হলে ইমাবারির সহযোগিতায় উন্নত কোচিং ব্যবস্থা, মেধা অন্বেষণ ও বিকাশ এবং খেলোয়াড় আদান-প্রদান (প্লেয়ার এক্সচেঞ্জ) কর্মসূচি সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

জাপানের মতো একটি দেশের পেশাদার লিগের ক্লাবের সঙ্গে এই ধরনের সহযোগিতা বাংলাদেশের ফুটবল অবকাঠামো ও সার্বিক উন্নয়নে এক ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে ব্রিফিংয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

ব্রিফিংয়ে ইমাবারির স্পন্সর মিতসুবিশির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিরোসি উইগাকি, বাফুফের সিনিয়র গ্রাসরুট ম্যানেজার হাসান মাহমুদ, সহকারী মার্কেটিং ম্যানেজার রবিউল ইসলাম, শামসুল হুদা ফুটবল একাডেমির ডাইরেক্টর (এডমিন) শামসুল বারী শিমুল, যুগ্ম পরিচালক মাসুদুর রহমান‌ টনি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে গাইবান্ধায় যুবদলের মিছিল ও সমাবেশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন