২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার বেলা সাড়ে ১২টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা।
দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে অভিযানে তার সাথে সহকারী পরিচালক তরিকুর রহমান ও উপসহকারী পরিচালক সানজিদা আক্তার শিলা সহ অন্যান্য সদস্যরা।
এসময় তারা হাসপাতালের স্টোর রুম, প্যাথলজি, হিসাব, হাজিরা, টিকেট কাউন্টারে যান। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন। বিভিন্ন নথি পর্যালোচনা করেন। এসময় নানান অসংগতি পাওয়া যায়।
দুদকের সহকারী পরিচালক তরিকুর রহমান জানান, এই হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগে আমরা অভিযান পরিচালনা করেছি। হাসপাতালের বায়োমেট্রিক হাজিরা অনুযায়ী চিকিৎসকরা সঠিক ভাবে আসছেন না। ৭০ থেকে ৮০ শতাংশ চিকিৎসকই তাদের ইচ্ছেমতো হাসপাতালে যাওয়া আসা করছেন। আড়াইটার দিকে যাওয়ার কথা থাকলেও তারা দুপুর আড়াইটা বা তার আগেই চলে যাচ্ছেন।
ফার্মেসিতে যে ঔষধের জন্যে চিকিৎসকরকরা স্লিপ দিয়ে থাকেন, এতে কোন সীল সাক্ষর বা তারিখ কিছুই থাকে না। হাসপাতালের প্যাথলজিতে হেপাটাইটিসের পরীক্ষার এইচবিএসএজির ১২৫০টি কিটের মধ্যে সাড়ে ৮শত টেস্ট কিটের হিসেব দিতে পারেনি।
পড়ুন : সিরাজগঞ্জে বিদেশি সিগারেট বিক্রির দায়ে দোকানদারকে ১ লাখ টাকা জরিমানা


