২৫/০২/২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর বনানীর কড়াইল বস্তির বউবাজারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিকেল সোয়া ৪টায় বনানীর কড়াইল বস্তি বউবাজার এলাকায় একটি অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়। সেখানে ৭টি ইউনিট পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি স্টেশন থেকে ৭টি ইউনিট ঘটনাস্থলে রওনা করেছে। রাস্তায় জ্যাম থাকায় ইউনিটগুলো পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

প্রসঙ্গত, বিকেল সোয়া ৪টায় লেক সংলগ্ন বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। 

এনএ/

আরও পড়ুন: শব্দদূষণ নিয়ন্ত্রণে বিধিমালা চূড়ান্ত হবে চলতি মাসে: পরিবেশ উপদেষ্টা

দেখুন: বরিশাল – বরগুনায় অগ্নিকাণ্ড: একজনের মৃ ত্যু; ব্যাপক ক্ষয়ক্ষতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন