34 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৬:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

১৭ বছর পর কারামুক্ত বিএনপির নেতা আবদুস সালাম পিন্টু

আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবেনা। জুলম সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা আদ্দুস সালাম পিন্টু। ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে দলটির প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

২১ আগস্ট গ্রেনেড হত্যা মামলায় খালাস পেয়ে প্রায় ১৭ বছর পর কাশিমপুর কারাগার থেকে মুক্ত হলেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।

সকাল ১১টায় মুক্ত হয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে আসেন তিনি। এসময় সমাধিস্থল ছিল নেতাকর্মীতে ঠাসা। সিনিয়র নেতাদের সাথে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় আব্দুস সালাম পিন্টু দলীয় নেতাকর্মীদেরকে জুলম নিযার্তনে বিরুদ্ধে সোচ্চার হবার তাগিদ দেন।

দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, পতিত স্বৈরাচার প্রকৃত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে।

আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল ২ আসন থেকে  সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ১৯৯১,১৯৯৬,ও ২০০১ সালে। তিনি টাঙ্গাইল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৮ সালে গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।

টিএ/

দেখুন: বিএনপি নেতাদের সাথে আওয়ামী লীগ নেতাদের সম্পর্ক, কে কার আত্মীয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন