১২/০২/২০২৬, ৪:২৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৪:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কনকনে শীতে জবুথবু উত্তরের জনজীবন

কনকনে শীতে জবুথবু উত্তরের জনজীবন। কুয়াশার আবরণে ঢাকা পড়েছে উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়। শৈত্যপ্রবাহ না হলেও উত্তরের ঝিরঝির হিম বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। তিন দিন ধরে ভোর থেকে সূর্যের দেখা মিলছে না এ জেলায়। ফলে তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনপদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৯ শতাংশ রেকর্ড হলেও এর গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।

কনকনে শীতে জবুথবু উত্তরের জনজীবন:

এর আগে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেশির ভাগ সময় সূর্যের আলো না থাকায় এবং উত্তর-পশ্চিমের হিমেল বাতাসে দিনভর অনুভূত হয় হাড় কাঁপানো শীত।

স্থানীয়রা জানান, তাপমাত্রা কমার চেয়েও বেশি অসুবিধা হচ্ছে হিমশীতল বাতাসে। এর পাশাপাশি ঘন কুয়াশা থাকায় বাতাসে তা কাঁটার মতো বিঁধতে থাকে। ঘরে ঘরে লেপ-কাঁথা নামানো হয়েছে। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্নআয়ের মানুষজন।

এ বিষয়ে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সকাল থেকে কনকনে শীত অনুভূত হলেও আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

টিএ/

দেখুন: ‘সংস্কারের নামে গণতন্ত্রকে বিঘ্নিত হতে দিতে পারি না’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন