বিজ্ঞাপন

যৌথবাহিনীর অভিযানে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আটক

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী।

বিজ্ঞাপন

আজ রোববার (৫ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, যৌথবাহিনীর অভিযানে আব্দুল লতিফ বিশ্বাসকে আটকের বিষয়টি শুনছি। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

১৯৯৬ ও ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুল লতিফ বিশ্বাস। সবশেষ ২০০৮ সালের নির্বাচনের পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

টিএ/

দেখুন: সাবেক দুই মন্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন