বিজ্ঞাপন

পাসপোর্টে এখনই বাতিল হচ্ছে না পুলিশ ভেরিফিকেশন

রোহিঙ্গাদের পাসপোর্ট নেয়া ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি এখনই তুলে দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

সোমবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের অধিদফতরে পরিদর্শন শেষে গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভেরিফিকেশনের কাজ করা গেলে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম তুলে দেয়া হবে। এ ব্যাপারে পুলিশ কমিশন কাজ করছে। চলতি বছরের মধ্যেই সবার জন্য ই-পাসপোর্ট করে যেতে চায় অন্তর্বর্তীকালীন সরকার।

পাসপোর্ট

এমআরটি এই ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সমস্যার পেছনে বিভাগের কোনো ভুল নেই। এমআরটি আর থাকবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের কারণেই এমআরটি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে এ সমস্যার সমাধান ইতোমধ্যে হয়ে গেছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, পুলিশ ভেরিফিকেশন না রাখার সুপারিশ করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। গত ১৭ ডিসেম্বর সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

দেখুন: ভারত গেলেই মিথ্যা স্বীকারোক্তি আদায়ে কেড়ে নেয়া হচ্ছে পাসপোর্ট?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন