২৫/০২/২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ
25.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চানখারপুলে আন্দোলনে গুলি: আসামি কনস্টেবল সুজন ট্রাইব্যুনালে

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তায় তাকে ট্রাইব্যুনালে নেয়া হয়।

প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে গত ১ জানুয়ারি ট্রাইব্যুনাল তাকে হাজিরের নির্দেশ দিয়েছিলো। সেদিন প্রসিকিউশনের পক্ষে বি এম সুলতান মাহমুদ শুনানি করেন। সুজন হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

চানখারপুলে আন্দোলনে গুলি: আসামি কনস্টেবল সুজন ট্রাইব্যুনালে

মামলার বরাতে সুলতান মাহমুদ গণমাধ্যমকে জানান, গত বছরের ৫ আগস্ট বেলা ১১টায় রাজধানীর চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে কনস্টেবল সুজন হোসেনকে কখনও দাঁড়িয়ে বা কখনও শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা গেছে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এ মামলায় তাকে আদালতে হাজির করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর গুলি চালানোর মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিলো।

প্রসিকিউশনের এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বুধবার ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

প্রসিকিউশনের পক্ষে বি এম সুলতান মাহমুদ শুনানি করেন। সুজন হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

দেখুন: বাড্ডায় গুলি: আটকে পড়া পুলিশদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার চেষ্টা চলছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন