বিজ্ঞাপন

বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক

বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

বিজ্ঞাপন

৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে চলছিল নানা আলোচনা। শেষ পর্যন্ত র‍্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে।

জানা গেছে, ইতোমধ্যে ১৮টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র‍্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করেছে। সেখান থেকে পোশাক নির্বাচন বা চিহ্নিত হবে।

এর আগে, ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক

তিনি বলেছিলেন, ‘পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।’

সরকার পতনের পরদিন থেকে পুলিশ সদস্যরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। তখন ইউনিফর্ম পরে দায়িত্ব পালনে অস্বস্তির কথাও জানিয়েছিলেন পুলিশ সদস্যরা।

বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক

দেখুন – বদলে গেছে থানার কার্যক্রম, ভোগান্তি ছাড়াই মিলছে সেবা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন