২৫/০২/২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিমানটিতে ৬৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। এতে আরও বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর উদ্ধার কাজ এখনও চলছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা জানান, পানিতে তিন পৃথক অবস্থানে ধসে পড়া উড়োজাহাজ-হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ও অন্যান্য কাঠামো পড়ে আছে। স্থানীয় সময় রাত সাড়ে ১১টা পর্যন্ত অন্তত ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এখন পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা। 

অবশ্য হতাহতের সংখ্যা সম্পর্কে কর্তৃপক্ষের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি, তবে শিগগিরই একটি সংবাদ ব্রিফিং করা হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টার দিকে ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষের ‘ভয়াবহ দুর্ঘটনা’ সম্পর্কে জানানো হয়েছে। দুর্ঘটনার পর জরুরি সাড়াদান কর্মীদের ‘অবিশ্বাস্য’ কর্মতৎপরতার জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি–সম্পর্কিত আরও তথ্য পেলে পরে তা বিস্তারিতভাবে জানাবেন তিনি।

বার্তাসংস্থাটি বলছে, আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট ৫৩৪২ পরিচালনা করছিল পিএসএ। এফএএ অনুসারে, কানসাসের উইচিটা থেকে ফ্লাইটটি উড্ডয়ন করে। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুসারে, জেটটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে।

দুর্ঘটনার পরপরই জরুরি কর্মীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন এবং বিমানবন্দর থেকে সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।

বিবিসি জানায়, মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে এই সংঘর্ষ হয়েছে। ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী এবং চারজন কেবিন ক্রু  এবং হেলিকপ্টরটিতে তিন সেনাসদস্য ছিলেন। 

সিবিএসের প্রতিবেদনে জানা যায়, বম্বার্ডিয়ার সিআরজে ৭০০ সিরিজের উড়োজাহাজটি যাত্রী নিয়ে কানসাস থেকে ওয়াশিংটনে যাচ্ছিল। এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনার তদন্ত করছে। এছাড়া ওয়াশিংটন ডিসির জরুরি সেবা দল রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে উপস্থিত হয়েছে।

পড়ুন:মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১০ জন নিহত

দেখুন:২৫ টাকা ভাড়া ছিল হেলিকপ্টারে, এখন ঘণ্টায় লাখ টাকা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন