২৫/০২/২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হেলিকপ্টারটি কেন ওপরে বা নিচে গেল না, প্রশ্ন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই খারাপ পরিস্থিতি প্রতিরোধ করা উচিত ছিল। এমনকি হেলিকপ্টারটি কেন উপরে বা নিচে গেল না, সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। 

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছিলেন,

তাকে এই ঘটনার বিষয়ে ‘পুরোপুরি ব্রিফ করা হয়েছে’। 

দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরে তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ বিষয়ে পোস্ট করেন। সেখানে ট্রাম্প বলেন, বিমানটি বিমানবন্দরে যাওয়ার নিখুঁত এবং রুটিন লাইনেই ছিল। তবে হেলিকপ্টারটি দীর্ঘ সময়ের জন্য সরাসরি বিমানের দিকেই যাচ্ছিল। এটি পরিষ্কার রাত, বিমানের আলোও জ্বলছিল। তাহলে কেন হেলিকপ্টারটি ওপরে বা নিচে গেল না, বা অন্যদিকে ঘুরলো না কেন।

তিনি বলেন, কন্ট্রোল টাওয়ার কেন হেলিকপ্টারকে কি করতে হবে তা না বলে তারা বিমানটি দেখেছে কিনা জিজ্ঞাসা করল। এটি এমন এক খারাপ পরিস্থিতি যা দেখে মনে হচ্ছে এটি প্রতিরোধ করা উচিত ছিল। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি ‘ভয়ংকর দুর্ঘটনা’। তিনি জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলোর ‘অসাধারণ কাজের’ জন্য ধন্যবাদ জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট বিমানের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এখন পর্যন্ত ১৮জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে আরও বেশি হতাহতের আশংকা করা হচ্ছে। বিমানে ৬৪জন আরোহী ছিলেন বলে জানা গেছে।

দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এ বিষয়ে নিশ্চিত করেছে।

বুধবার স্থানীয় সময় রাত নয়টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী বিমানটিতে মোট ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন। আর হেলিকপ্টারে তিনজন মার্কিন সৈন্য ছিলেন।

হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করা গেলেও আমেরিকায় বিবিসির পার্টনার সিবিএস নিউজকে পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করেছেন তারা। ওয়াশিংটন ডিসির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বিমানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে।

ইতোমধ্যে উদ্ধার কাজ শুরু করা হয়েছে এবং নৌকাগুলো নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে কাজ করছে। 

এফএএ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আমেরিকান ঈগল ফ্লাইট ৫৩৪২, যা কানসাসের উইচিটা থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা করেছিল।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আর হেলিকপ্টারটি প্লেনের কাছেই পানিতে উল্টে ছিল। 

সিবিএস জানাচ্ছে, দুর্ঘটনায় জড়িত সামরিক হেলিকপ্টারটি ছিল একটি ইউএস আর্মির ব্ল্যাক হক হেলিকপ্টার, যেটি মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল।

একজন কর্মকর্তা জানান, হেলিকপ্টারটিতে কোনো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন না। 

পড়ুন:তুরস্কে হাসপাতালে ধাক্কা লেগে বিধ্বস্ত হেলিকপ্টার
দেখুন:হেলিকপ্টারে যাতায়াত করতে পারবেন বাস-গাড়ির চেয়েও কম ভাড়ায়! |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন