22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পুলিশ কাউকে মারতে চায়না, মরতেও চায় না

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কোন কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ তা প্রতিহত করবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। তবে, নানা ইস্যুতে বিভিন্ন সময় গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে কোন রাজনৈতিক সম্পৃক্তার গোয়েন্দা তথ্য নেই বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তবর্তী সরকারের পদত্যাগের দাবিতে কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। দলটি ফেব্রুয়ারি মাসের ১৬ ও ১৮ তারিখ হরতালের ডাক দিয়েছে।

ডিএমপি কমিশনার সকালে যান বইমেলার নিরাপত্তা প্রস্তুতি দেখতে। সেখানে তার কাছে প্রশ্ন ছিলো, আওয়ামী লীগের কর্মসূচিতে তাদের অবস্থান কি? তার জবাব, নানা সময় কর্মসূচি দেয়া হচ্ছে, পুলিশ তা প্রতিহত করে যাচ্ছে।

দেশে-নানা দাবিতে আন্দোলন তৈরি হচ্ছে, পুলিশ তা মোকাবিলা করতে পারছে না। সঙ্গে প্রশ্ন ছিলো, এসব আন্দোলনে কি কোন রাজনৈতিক সম্পৃক্তারে গোয়েন্দা তথ্য আপনাদের কাছে রয়েছে কিনা? তবে, তার সাফ কথা, পুলিশ নিজে মরবে না, মারবে না কাউকে।

এদিকে, বেশ কিছু দিন ঢাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মানুষ উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করছে। সূর্য ডুবলেই যেন মানুষ নিরাপত্তাহীনতায় পড়েন, কেন এমন পরিস্থিতি? অবশ্য কমিশনার বলছেন, এমন সংবাদ করা যাবে না, যাতে নিরাপত্তাহীনতা তৈরি না হয়।

এদিকে, মাসব্যাপী বইমেলা শুরু হবে আগামীকাল। তবে, এখনো চলছে স্টল গোছানোর কাজ। শেষ মুর্হুতের প্রস্তুতিতে ব্যস্ত মেলায় আসা প্রকাশনীগুলো।

এনএ/

দেখুন: অনুমতি ছাড়া দাড়ি রাখতে পারবে না পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন