বিজ্ঞাপন

তিতুমীর কলেজের আন্দোলন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর নিয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ বিবৃতি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
তিতুমীর

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে।

এই মর্মে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘ইতোমধ্যে এই কমিটি তিতুমীর কলেজসহ সাতটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে। এই কলেজগুলোর শিক্ষার সুযোগ-সুবিধা ও মানোন্নয়নই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য এবং এক্ষেত্রে করণীয় সকল বিকল্পই সরকারের বিবেচনায় থাকবে। এ অবস্থায় কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। সেজন্য আন্দোলনে সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো। জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।’

বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীর ন্যায়সঙ্গত দাবি-দাওয়ার বিষয়ে সরকার সবসময় সচেতন ও সহানুভূতিশীল রয়েছে।’

পড়ুন: গুলশান-১ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

দেখুন: তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন