রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৩১১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বিজ্ঞাপন
এছাড়াও অভিযানকালে ৯৫টি গাড়ি ডাম্পিং ও ২৩টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৭৫ মামলা
দেখুন:ছাত্র আন্দোলনের পরও সচেতন নয় পাথচারীরা | ট্রাফিক পুলিশ |
ইম/


