২৪/০২/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
23.2 C
Dhaka
২৪/০২/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আবারও ফাইনালে হারল দক্ষিণ আফ্রিকা, চ্যাম্পিয়ন ভারত

বিশ্বকাপের সেমিফাইনাল কিংবা ফাইনাল যেন দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গের অন্য এক নাম। গত বছর নারী টি-২০ বিশ্বকাপের ফাইনালে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। পুরুষ ক্রিকেট দলও গত বছর টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে হেরে শিরোপা ছুঁতে পারেনি। এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদের মন ভাঙল সেই ভারতের নারীরাই। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৮২ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা।

বিজ্ঞাপন

পুরো টুর্নামেন্টে কোনো ম্যাচ না হেরেই ফাইনালে পা দিয়েছিল ভারত। দুর্দান্ত ফর্মে ছিল দক্ষিণ আফ্রিকাও। ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। তবে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। দলের মাত্র চারজন ব্যাটার ছুঁতে পেরেছেন দুই অংক। দলীয় সর্বোচ্চ ২৩ রান এসেছে ভ্যান বুরস্টের ব্যাট থেকে।

১৫ রানে তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দিয়েছেন গঙ্গাদি তৃষা। দুটি করে উইকেট নিয়েছেন সিসোদিয়া, শুকলা ও বৈষ্ণবী। তাদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

৮৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে তৃষার ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায়। ওপেনার কমলিনি ৮ রানে ফিরলেও তৃষা ও সানিকা জুটি ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন। ৮ চারে ৩৩ বলে ৪৪ রানে অপরাজিত ছিলেন তৃষা, ২২ বলে ২৬ রানে তার সঙ্গী ছিলেন সানিকা।

১১ ওভার ২ বলেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। চার মেরেই দলের জয় নিশ্চিত করেন সানিকা। জয়ের উল্লাসে মাতে ভারত, হতাশায় ভেঙে পড়েন দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

পড়ুন:‘শেখ হাসিনার পতনেও সহায়তা কমাল না ভারত’

দেখুন:বাঁধের বিপরীতে বাঁধ; কোন খেলায় মেতেছে ভারত? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন