বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান আগামী ৫ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এই অনুষ্ঠানে তারেক রহমানের পরিবর্তে তার প্রতিনিধি হিসেবে জাইমার অংশগ্রহণ রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সাধারণের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি রাজনীতিতে আসছেন জাইমা?
বাবার পরিবর্তে এমন একটি অনুষ্ঠানে জাইমা রহমানের অংশগ্রহণ রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন তুলেছে, বিশেষ করে আগামী নির্বাচনে তাকে রাজনীতির মাঠে দেখা যাবে কিনা, এমন আললোচনাও আসছে ঘুরে ফিরে।

রাজনৈতিক বোদ্ধাদের মতে, ৫ ফেব্রুয়ারি হতে পারে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি বিশেষ দিন। এ দিনে রাজনীতিতে অভিষেক ঘটতে যাচ্ছে ব্যারিস্টার জাইমা রহমানের।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খেতাবপ্রাপ্ত চিকিৎসক জোবাইদা রহমানের একমাত্র কন্যা।
আইনে শিক্ষা নিয়েছেন জাইমা। প্রবাস জীবন কাটাচ্ছেন বারা-মার সঙ্গে। রাজনীতিক পরিবারে জন্ম হলেও বয়স ও ক্ষেত্র-পরিস্থিতির কারণে তিনি রাজনীতিতে আসতে পারেননি। সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন তিনি। এবার রাজনীতির প্রাথমিক সিড়িতে পা রাখছেন। বাবার অবর্তমানের বৈশ্বিক আয়োজনে প্রথম অংশগ্রহণ ব্যারিস্টার জাইমা রহমানের। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
জাইমা রহমানের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশগ্রহণের খবরে খুশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও। তিনি চান জিয়া পরিবারে উচ্চ শিক্ষিত প্রথমা জাইমা রহমান তার স্থানে বসুক। ধারণা থেকে এমন জানিয়েছেন লন্ডন প্রবাসী তারেক রহমানের ঘনিষ্ঠজনরা।
বিএনপি নেতাদের মতে, বৈশ্বিক আয়োজনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে পা রাখবে জাইমা রহমান। তার দাদী বেগম খালেদা জিয়াও বিশেষ পরিস্থিতিতে বিএনপির হাল ধরেছিলেন। পুরোদস্তর রাজনীতিতে আসবেন কিনা তা নির্ভর করবে তার বাবা-মার সিদ্ধান্তের ওপর। বরাবরের মতো মা জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাবাকে সহযোগিতা করছেন এবং আগামীতেও করবেন এমনটাই ধারণা নেতাকর্মীদের।

গত ১২ জানুয়ারি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। মির্জা ফখ্রুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌছেছেন। সেখানে লন্ডন থেকে যোগ দেবেন জাইমা রহমান।
‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানটি ১৯৫৩ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। এতে মার্কিন প্রেসিডেন্ট, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী ও ১০০টিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করে থাকেন। এ অনুষ্ঠানটি একটি নির্দলীয় সংস্থা এবং রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অভিজাতদের একত্রিত হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করার এবং একত্রে প্রার্থনা করার জন্য একটি বিশেষ ফোরাম। এ ফাউন্ডেশন মার্কিন নীতিনির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
পড়ুন: রাজনীতির কারণেই কি ক্যারিয়ার শেষ সাকিবের?
দেখুন:রাজনীতির মাঠে আওয়ামী লীগ বিএনপির উৎপাত, যোগসূত্র কি?
ইম/


