২৫/০২/২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বইমেলার শিশুপ্রহর যেন খুদে পাঠকদের মিলনমেলা

ছুটির দিনে শিশুদের মিলনমেলায় পরিণত হয়েছে অমর একুশে বইমেলা। কচিকাচার মুখরতায় ভরপুর ছিল শিশু প্রহর। সন্তানদের পছন্দের বই কিনে দিতে পেরে খুশি অভিভাবকরা। বেলা বাড়ার সাথে সাথে মেলায় বাড়ছে সববয়সী পাঠক-দর্শনার্থীদের আগমনও। 

বিজ্ঞাপন

ছুটিরদিনের বইমেলা মানেই শিশুদের দখল। সকাল ১১ টা থেকে দুপুরে ১ টা বাবা-মায়ের হাত ধরে বই মেলায় ক্ষুদে পাঠককের আনাগোনা।

মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, বইয়ের পাতা ছুঁয়ে দেখার উচ্ছ্বাস দেখা যাচ্ছিলো তাদের চোখে মুখে। বাংলা একাডেমি প্রঙ্গনে আয়োজন করা হয় ছোটদের কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার। তবে এবার সিসিমপুর না থাকায় মন খারাপ অনেক ক্ষুদে দর্শকের।

শিশুদের বিকাশে বইমেলার এই ভিন্নধর্মী আয়োজন ব্যাপক কার্যকরী ভূমিকা রাখে দাবী করে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকেরা।

এদিকে বিক্রেতারাও জানান তুলনামূলক ছুটিরদিনে তাদের পাঠক সমাগম বেশী হবার কথা। ভালো বিক্রিতে খুশি তারা।

সকালে শিশুদের আনাগোনা বেশি হলেও বেলা বাড়ার সাথে সাথে বইমেলা রুপ নেয় সববয়সী পাঠকের মিলনমেলায়।

এনএ/

দেখুন: নতুন বছরের শুরুতেই নতুন বই, সারা দেশে উৎসব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন