ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

​বিকেল সাড়ে তিনটার দিকে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে এক সমাবেশে মিলিত হয়। পুরো এলাকা এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

​উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম হয়েছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ইস্পাতকঠিন ঐক্যের কোনো বিকল্প নেই।” ​

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

​এছাড়াও ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ এবং সদস্য নিজাম উদ্দিন প্রমুখ। ​

বক্তারা বলেন, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন