ইসরায়েলকে শুরু থেকেই সমর্থন ও সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্র ৭ বিলিয়ন ডলারের বোমা ও ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে ইসরায়েলকে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে এ অস্ত্র বিক্রির চুক্তিতে অনুমোদন দেয়া হয়েছে।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সির (ডিএসসিএ) বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, স্টেট ডিপার্টমেন্ট ৬ দশমিক ৭৫ বিলিয়ন ডলারের বোমা ও ৬৬০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি করেছে।
ডিএসসিএ আরও জানিয়েছে, এই পদক্ষেপ বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় ইসরায়েলের সক্ষমতা উন্নত করবে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে সমর্থন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়াও, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দেওয়া হয়েছে বিপুলসংখ্যক ফিলিস্তিনিকে গাজা থেকে সরানোর প্রস্তুতি নিতে।
এনএ/


