বিজ্ঞাপন

কুলাউড়ায় ১০ মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দস্যুতা, ডাকাতি, চুরি ও মাদক মামলাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত এবং মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাদেকপুর রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই জুনেদসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে দস্যুতা, ডাকাতি ও চুরিসহ মোট ১০টি মামলার পরোয়ানাভুক্ত এবং একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মোস্তাফিজুর রহমান ফুল (৩৬)-কে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান ফুল কুলাউড়া উপজেলার জয়পাশা গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মন্তাজ আলী।

কুলাউড়া থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন মামলায় পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : অবৈধ জালের কবলে এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর, বিপন্ন দেশীয় মাছের প্রজনন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন