২৫/০২/২০২৬, ০:০১ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ০:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এজেন্সির গাফলতিতে কেউ হজে যেতে না পারলে শাস্তি

অবহেলার কারণে কোনো যাত্রী হজে যেতে না পারলে হজ এজেন্সিকে সেই দায় নিতে হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

বিজ্ঞাপন

মানুষের মধ্যে যারা পথের ব্যয় নির্বাহ করতে সক্ষম তাদের ওপর আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাবাঘরে হজ পালন করা ফরজ। এমনকি হজ ইসলামের অন্যতম স্তম্ভ ও মৌলিক ইবাদত। আত্মিক উন্নতি, সামাজিক সম্প্রীতি ও বিশ্বভাতৃত্ব প্রতিষ্ঠায় হজের গুরুত্ব সর্বাধিক। মুসলিম বিশ্বের ঐক্য-সংহতি গড়তেও হজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

২০২৫ সালের হজ্ব ব্যবস্থাপনার অগ্রগতির বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম উপদেষ্টা বলেন, সরকারিভাবে যাওয়া হাজীদের জন্য সৌদি সরকারের সাথে সব রকম চুক্তি হয়েছে। স্বল্প দূরত্বে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা।

এখনো অনেক বেসরকারি এজেন্সি হজ সংক্রান্ত নানা চুক্তি করেননি। তাদের জন্য সৌদি সরকার শেষ সময় বেঁধে দিয়েছে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত।

তিনি বলেন ওমরা টিকেট নিয়ে সিন্ডিকেট বা গ্রুপ টিকেটিং চলবে না। নাম ও পাসপোর্ট নাম্বার দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে টিকিট কাটতে হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। সিন্ডিকেট ধরতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের৭  সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বলেও জানান তিনি।

এবার হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন হজে যেতে নিবন্ধন করেছেন। এবছর থেকে শিশুদের হজে নেয়া যাবে না বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

এনএ/

দেখুন: কোটি টাকা হাতিয়ে নিয়ে ‘লাপাত্তা’ ট্রাভেল এজেন্সি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন