১১/০২/২০২৬, ১৪:৫৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৪:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মধ্যরাতে কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে। আগুনে বাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন।

বিজ্ঞাপন

মো. ইলিয়াস হোসাইন বলেন, ‘রাত সোয়া ২ টার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত আগুন লাগার স্টেশনে চলে যাই। যাওয়ার পর দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। এবং পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোন ক্ষতি হয়নি। বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছে।’

এ বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা মাওলানা মো. এ বি এম হাবিবুর রহমান বলেন, ‘আমাদের ঘরটি দূর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের পুড়ে মারার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। যে যার মত করে দরজা ভেঙে বের হয়েছি। কিছু নাই। সব শেষ হয়ে গেছে।’

তাদের প্রতিবেশি ওয়ালি উল্লাহ ইমরান বলেন, ‘আমরা আগুন লাগার সাথে সাথেই ফায়ার সার্ভিসকে খবর দেই। তাদের সাথে আমরাও আগুন নির্বাপণের কাজে নেমে যাই। এটা সম্পূর্ণ পরিকল্পিত কারন জানালার বাহির থেকে ছিটকানি লাগানো ছিল। সবাই খালি কাপড়ে নেমে পড়ছে। কোন রকমের জানে বেঁচে গেল।’

উল্লেখ্য নুরুজ্জামান কাফির বাড়ী কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে। তার বাবা রাজ পাড়া দ্বীন এ এলাহী দাখিল মাদরাসার সুপার। তারা দুই ভাই।

কাফির করোনার সময় মশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কনটেন্টে ভাইরাল হয়েছে। পরবর্তীতে জুলাই আন্দোলনে শেখ হাসিনা পতনেও বেশ ভূমিকা রেখেছেন তিনি।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। কাফি ফেইজবুক স্টাটাসের মাধ্যমে জানিয়েছে বেলা এগারোটায় এটা নিয়ে তিনি নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে কথা বলবেন।

এনএ/

দেখুন: কনটেন্ট বানিয়ে ভাইরাল বরিশালের সাদ্দাম মাল!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন