১১/০২/২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাংলাদেশে স্টারলিংক আনার বিষয়ে অধ্যাপক ইউনূস-ইলন মাস্কের আলোচনা

বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং স্পেসএক্স, টেসলা ও এক্স-এর মালিক ইলন মাস্কের সাথে এক ভিডিও আলোচনা করেন। সেখানে, ভবিষ্যত সহযোগিতার ক্ষেত্র অন্বেষণ এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রাপ্ত তথ্যে জানা গেছে, এ সময় রোহিঙ্গা সঙ্কট এবং অগ্রাধিকার ইস্যু বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কর্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং স্পেসএক্স এর পক্ষে ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস উপস্থিত ছিলেন।

তাদের কথোপকথনে অধ্যাপক ইউনূস এবং ইলন মাস্ক স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগে বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ ও পিছিয়ে থাকা নারী এবং প্রত্যন্ত অঞ্চলের সম্প্রদায়ের রূপান্তরমূলক প্রভাবের উপর জোর দেন।

কম খরচে কীভাবে উচ্চ-গতির ইন্টারনেট সংযোগ বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ অনুন্নত অঞ্চলে এবং এর লক্ষ লক্ষ ক্ষুদ্র উদ্যোক্তাকে ক্ষমতায়নে, জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে তারা আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস বলেছেন, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং দেশকে ডিজিটাল অর্থনীতিতে বিশ্বব্যাপী আরও ঘনিষ্ঠভাবে সংহত করবে।

তিনি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রযুক্তি-চালিত সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে মাস্কের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

অধ্যাপক ইউনুস আরও বলেন, স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণফোনের একটি সম্প্রসারণ, যা গ্রামের নারী ও যুবকদের বিশ্বের সাথে সংযুক্ত করার পথপ্রদর্শক হতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘তারা বিশ্ব নারী ও শিশু এবং বিশ্ব উদ্যোক্তা হয়ে উঠবে।’

জবাবে ইলন মাস্ক, দারিদ্র্য বিমোচনে এর বৈশ্বিক প্রভাব স্বীকার করে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেলের প্রশংসা করেন।

টেসলা মোটরসের প্রতিষ্ঠাতা মাস্ক বলেছেন, তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ভিলেজ ফোনের কাজের সাথে পরিচিত ছিলেন।

স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতিগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নিতে পারে বলে, তিনি নিজের আস্থা ব্যক্ত করেন।

জাতীয় উন্নয়নে এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরে, অধ্যাপক ইউনূস স্টারলিংক পরিষেবার সম্ভাব্য প্রবর্তনের জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মাস্ক তাতে ইতিবাচক সাড়া দেন।

মাস্ক বলেন, আমি এর অপেক্ষা আছি।

বাংলাদেশে উন্নত স্যাটেলাইট সংযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং সারা দেশে উদ্ভাবনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এসএস/

দেখুন:এমন পরিবার কি বাংলাদেশে আরও আছে?

পড়ুন:ড. ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন

আরও পড়ুন:ড. ইউনূসকে নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন