২৫/০২/২০২৬, ৬:১৪ পূর্বাহ্ণ
19.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ৬:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা-দিল্লি চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করতে একমত

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কাজ করতে একমত হয়েছে ঢাকা ও দিল্লি।

বিজ্ঞাপন

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) ওমানের মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে এ আলোচনা হয়।

বৈঠকে দুই পক্ষ পারস্পরিক উদ্বেগ এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং সম্পর্কের চ্যালেঞ্জগুলো দূর করার ওপর গুরুত্ব দেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গঙ্গা পানি চুক্তি নবায়নের আলোচনা শুরু করার গুরুত্বের ওপর জোর দেন এবং সার্ক স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের গুরুত্বও তুলে ধরেন।

উভয় পক্ষই আশা করেন যে আগামী ১৮-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দুই দেশের বর্ডার গার্ড ফোর্সের মহাপরিচালক পর্যায়ে বৈঠকে সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধানের পথ তৈরি হবে।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জয়শঙ্কর বলেন, আলোচনায় দ্বিপক্ষীয় বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং বিমসটেক নিয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার দ্বিতীয় বৈঠক। এর আগে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের একটি বৈঠক হয়েছিল।

এনএ/

দেখুন: ট্রাম্পের হুঁশিয়ারি, দোটানায় দিল্লি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন