বিজ্ঞাপন

পোর্ট অব স্পেন কি আজ ফিরবে দুবাইতে?

২০০৭ সালে ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের পর আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে হারের জুজু কি এবার দুবাইতে ভাঙতে পারবে নাজমুল শান্তর দল? ২০০৭ বিশ্বকাপ ছাড়া কখনোই আইসিসি ইভেন্টে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত একবারের দেখায় ভারতের বিপক্ষে হেরেছে টাইগাররা।

বিজ্ঞাপন
পোর্ট অব স্পেন কি আজ ফিরবে দুবাইতে?

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ এ’র খেলায় মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

সবশেষ দুই দল ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হয়েছিল ২০২৩ সালের বিশ্বকাপে। পুনেতে সেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছিল ভারত। এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও ছিলো ভারতের দাপট। সেবার ২৮ রানে হেরে যায় লাল-সবুজ দলটা।

তবে দুই বিশ্বকাপের মাঝে একমাত্র দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে ঘরের মাঠে ২-১ এ হারিয়েছিলো বাংলাদেশ। এমনকি সবশেষ ২০২৩ এশিয়া কাপে কলম্বোতে ভারতকে ৬ রানে হারায় টাইগাররা।

চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে একবারই। ২০১৭ সালে বার্মিংহামের সেই সেমিফাইনালে ভারতের কাছে ২৮ রানে হারে বাংলাদেশ।

ওয়ানডেতে দুই দলের এখন দেখা হয়েছে ৪১ বার, এর মাঝে ৩২ বার জয় পেয়েছে ভারত, আর ৮ বার বাংলাদেশ; এক ম্যাচ হয়েছে পরিত্যক্ত (চট্টগ্রাম, ২০০৭)।

দুবাইতে দুইবারের দেখায় একবারও ভারতের বিপক্ষে জয়ের দেখা পায়নি টাইগাররা। ২০১৮ এশিয়া কাপের ফাইনালে ম্যাচের শেষ বলে ভারতের কাছে হারতে হয়েছিল বাংলাদেশের।

এখন দেখার বিষয় ১৮ বছর ধরে আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে হারের বৃত্ত থেকে বের হতে পারে কি না বাংলাদেশ।

দেখুন: ট্রাইব্যুনালে যা বললেন, যা করলেন পলক,আনিসুল,দীপু মনিরা

আরও: ১৬ ভিআইপি আসামিকে একসঙ্গে হাজির করা হলো ট্রাইব্যুনালে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন