বিজ্ঞাপন

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শহীদদের প্রতি শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথকভাবে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রাত ১২টা ১২ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের কূটনীতিকেরা, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানান।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার শ্রদ্ধা জানায়।

এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যরা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা এবং বিভিন্ন ছাত্রসংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারকে উন্মুক্ত করে দেওয়া হয়।

এনএ/

দেখুন: একুশে ফেব্রুয়ারিতে বই মেলায় প্রাণের উচ্ছ্বাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন