২৪/০২/২০২৬, ১৫:০৭ অপরাহ্ণ
32 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৫:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত

নিরাপত্তাজনিত কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘রিবিল্ডিং দ্য নেশন’কনসার্টটি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন সৌরভ সংবাদমাধ্যমকে বলেন, ‘নিরাপত্তা ইস্যুতে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে। অংশগ্রহণকারী, দর্শক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘

তিনি বলেন, ‘সবকিছু তৈরি ছিল, কিন্তু আমরা কোনো ঝুঁকি নিতে চাইছি না। আমাদের পরিকল্পনা ছিল পরের সপ্তাহে পিছিয়ে নেব, কিন্তু পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, তাই পরিকল্পনা আছে ঈদের পর আয়োজনের।’

আয়োজকদের পক্ষ থেকে এর আগে বলা হয়, ‘এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে। তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’

উল্লেখ্য, এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে গান গাওয়ার কথা ছিল জেমসের। কনসার্টটিতে আরও অংশ নেওয়ার কথা ছিল ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের।

বিজ্ঞাপন

পড়ুন : বৃহস্পতিবার পদত্যাগ করছেন নাহিদ!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন