বিজ্ঞাপন

‘তামিলনাডুর ওপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে’

তামিলনাডুর ওপর জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের তামিলনাডু রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, এমনটা চলতে থাকলে আরেকটি ভাষাযুদ্ধ হতে পারে।

বিজ্ঞাপন

এছাড়া, লোকসভা সীমানা ইস্যু নিয়ে আলোচনা করতে আগামী ৫ মার্চ সর্বদলীয় বৈঠক ডাকার কথাও ঘোষণা করেছেন স্ট্যালিন।

গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, চেন্নাইতে সচিবালয়ে মন্ত্রিপরিষদের এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এ সময় হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার মাধ্যমে কেন্দ্রীয় সরকার আরেকটি ভাষাযুদ্ধের বীজ বপন করছে কি না, এমন প্রশ্নের জবাবে স্ট্যালিন বলেন, হ্যাঁ, অবশ্যই। আর আমরা সেই ভাষাযুদ্ধের জন্য প্রস্তুত।

ভারতের কেন্দ্রীয় সরকার তামিলনাডুর স্কুলে তিনটি ভাষা শেখানোর পরিকল্পনা করছে। কিন্তু এতে আপত্তি জানিয়েছে ডিএমকে সরকার।

তামিল মুখ্যমন্ত্রীর দাবি, হিন্দির আগ্রাসন চাইছে কেন্দ্রীয় সরকার। এর বিরোধিতা করে তামিলরা লড়াই করতেও রাজি বলে জানিয়ে দিয়েছেন তিনি। 

স্ট্যালিনের দাবি, তামিলনাডুর শিক্ষার্থীরা তামিল ছাড়াও ইংরেজি ভাষায় পড়াশোনা করবে। কিন্তু বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তাদের ওপর জোর করে হিন্দিকে চাপিয়ে দিতে চাইছে।

উল্লেখ্য, এর আগেও ১৯৬৫ সালে তামিলনাডু রাজ্যে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। হিন্দিকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেওয়া হতেই প্রতিবাদ করেছিল তামিলনাডু এবং ডিএমকে। এক্ষেত্রে ১৯৬৫ সালের সেই ঘটনার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন।

তিনি জানান, সেই সময়ে তামিলরা যেমন হিন্দির বিরুদ্ধে লড়াই করেছিলেন, হিন্দির আগ্রাসন ঠেকাতে প্রয়োজন হলে তারা আরও একবার লড়াই করবেন।

এনএ/

দেখুন: ইবতেদায়ি শিক্ষকদের ওপর লাঠিচার্জ, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন