22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রংপুর কেঁপে উঠলো ভূমিকম্পে

রংপুর ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকা আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৩টা ৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। উৎপত্তিস্থল নেপাল-চীন সীমান্তবর্তী কোদারী এলাকা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এতে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে রংপুরে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এটি প্রায় ১০ সেকেন্ড স্থায়ী ছিল এবং এর মাত্রা ছিল ৫। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম।

এছাড়া, গত ৭ জানুয়ারি সকাল ৭টা ৭ মিনিটে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল ছিল নেপালের লেচিন অঞ্চল।

এর আগে, গত বছরের ২১ নভেম্বর দুপুর ২টা ২ মিনিটে রংপুর ও আশপাশের এলাকায় ৩.১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার কেন্দ্র ছিল রংপুরেই।

বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর না মিললেও রংপুর অঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এনএ/

দেখুন: ৪.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ঢাকা, উৎপত্তি দোহারে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন