20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৭:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভিসা না দেওয়া ভারতের সার্বভৌম অধিকার : পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের ভিসা না দেওয়া ভারতের সার্বভৌম অধিকার জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, এ নিয়ে তাদের প্রশ্ন তোলা যাবে না। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ভারতের ভিসা কবে থেকে দেবে- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি। ভারত যে কোনো কারণে হোক সেটা বন্ধ রেখেছে। ভিসা দেওয়া তাদের সার্বভৌম অধিকার। কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা তাদের সিদ্ধান্ত। আমরা আশা করছি তারা (ভারত) তাদের সিদ্ধান্ত জানাবেন বা কার্যকলাপ বাড়াবেন যেন লোকজন যারা ভারত যেতে চান, তারা ভিসা পান।’

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো বলে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তৌহিদ হোসেন বলেন, ‘প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, এটাই আমাদের অবস্থান। আমি বিভিন্ন সময়ে বলে আসছি ভালো কাজের সম্পর্ক চাই, আর এটা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে করতে চাই। এই অবস্থানটা প্রধান উপদেষ্টা বলেছেন। আমাদের প্রথম থেকে একটা স্পষ্ট অবস্থান আছে, এটা তারই প্রতিফলন। বাকিটুকু, দেখা যায়, দুই পক্ষের স্বার্থ আছে। কে কীভাবে সেই স্বার্থ দেখবে সেই বিবেচনায় সম্পর্ক আগাবে।’

বিজ্ঞাপন

পড়ুন : অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিকে সমর্থন দিল ইউরোপীয় ইউনিয়ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন