বিজ্ঞাপন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে ভেসে উঠলো নারীর অর্ধগলিত লাশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ।আজ শনিবার (০৮ মার্চ) সকালে উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে বিন্দুদাস মেমোরিয়াল ক্লিনিকের পিছনের পুকুর থেকে কোটালীপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

পুকুর ও ক্লিনিকের মালিক নিউটন মজুমদার লিটন বলেন, ভোরে আমার ছোট ভাই মৃনাল মজুমদার পুকুরের উপরে মুরগীর ফার্মে খাবার দিতে গিয়ে পুকুরের উত্তর পাশে এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে। এরপর সে আমাকে জানালে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

গোপালগঞ্জের কোটালীপাড়া থানার এসআই আল-আমিন বলেন,

নিউটন মজুমদারের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। অর্ধগলিত এই লাশটি পরিচয় এখনও পাওয়া যায়নি। আমরা লাশটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারন জানার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছি।

পড়ুন: গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেলে তীব্র জনবল সংকট

দেখুন: সোলেমান হাজারী এখন গোপালগঞ্জে ।

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন