২৫/০২/২০২৬, ২২:৩১ অপরাহ্ণ
25.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২২:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিজু গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও শিবিরকর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ সোমবার (১০ মার্চ) দুপুর ২ টার দিকে শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত মোস্তাফিজুর রহমান বিজু শহরের আড়পাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু আড়পাড়া এলাকার বাড়িতে অবস্থান করছেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, বিএনপির দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও শিবির কর্মী শামীম হোসেন হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। তিনি ৫ তারিখের পর থেকে তিনি পলাতক ছিলেন।

এনএ/

দেখুন: মানসিক ভারসাম্যহীনদের নিয়ে সাবেক এমপির বাড়ি দখলের অভিযোগ!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন