22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বানিয়াচংয়ে শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর গ্রেপ্তার

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ বছরের এক শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। অসুস্থ শিশুকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা গুরুত্বর হওয়ায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত দুই কিশোরকে আটক করেছে পুলিশ। অন্যদিকে মেয়ে ধর্ষণের খবর শুনে দীর্ঘদিন অসুস্থ থাকা পিতা মারা গেছেন।

বিজ্ঞাপন

গতকাল রবিবার (৯ মার্চ) বিকেলে বানিয়াচংয়ের যাত্রাপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে। রাতে এ ঘটনায় ভিকটিমের নানী মিনারা বেগম বাদী হয়ে বানিয়াচং থানায় মামলা করেন।

আটককৃতরা হলেন- বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রা পাশা বনমথুরা গ্রামের সাজমান মিয়ার পুত্র নোফায়েল মিয়া (১৭) ও একই এলাকার ফরিদ মিয়ার পুত্র শামীম মিয়া (১৫)।

মামলায় উল্লেখ করা হয়, গত ৯ মার্চ বিকেলে শিশুটি দক্ষিণ যাত্রাপাশায় তার বাড়িতে খেলাধুলা করছিল। এক পর্যায়ে ওই শিশুটিকে ১০ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী ঝোপ-জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এসময় ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়।

তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থা গুরুত্বর হওয়ায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রাতেই থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ অভিযুক্ত নোফায়েল মিয়া ও শামীম মিয়াকে আটক করে।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, শিশুটিকে ধর্ষণের ঘটনায় দুই কিশোরকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নির্যাতিত শিশুর মামা মুমিন মিয়া জানান- শিশুটির পিতা (৫০) বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলের। রোববার বিকেলে তার মেয়ের ধর্ষণের ঘটনা শুনার পর থেকে সে আরো অসুস্থবোধ করতে থাকে। সোমবার সকাল ১১টায় সে মারা যায়।

এনএ/

দেখুন: টাকা দিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা করেন আওয়ামী লীগ নেতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন