২৬/০২/২০২৬, ১৫:২০ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৫:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে ৬ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

নোয়াখালীতে ৯টি উপজেলা ও দুটি পৌরসভায় আগামী শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪ পর্যন্ত ৬ লাখ ১৮ হাজার ৯৮৯জন শিশুর লক্ষ্যমাত্রা ধরে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে নোয়াখালীর সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি।

এসময় তিনি বলেন, আগামী শনিবার জেলার ৯টি উপজেলা এবং নোয়াখালী পৌরসভা ও চৌমুহনী পৌরসভায এলাকায় ২ হাজার ২৮৭টি কেন্দ্রে ৫ হাজার ৪৬২জন মাঠ কর্মী ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর টিকা প্রদানের লক্ষমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৩৫০জন এবং ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর টিকা প্রদানের লক্ষমাত্রা ধরা হয়েছে ৬৩ হাজার ৬৩৯জন।

নোয়াখালীতে সিভিল সার্জন ডাঃ মরিয়ম সিমির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জান্নাতুল নাঈম কেয়া, সিনিয়র স্বাস্থ্য-শিক্ষা কর্মকর্তা সাঈফুদ্দিন মাহামুদ চৌধুরীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন : নোয়াখালীতে ইভটিজিং-মাদকের বিরুদ্ধে এক কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধন

দেখুন : নোয়াখালী সোনাইমুড়ী আনসার সদস্যের অভিযানে অ*স্ত্র উদ্ধার 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন