বিজ্ঞাপন

কক্সবাজার পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা

ঢাকায় বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজারে পৌঁছেছেন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১টায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও পুলিশ সুপার।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, আজ দুপুর ১টায় কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিবকে বহনকারী বিমান।

কক্সবাজারে এসে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। এরপর তিনি উখিয়ায় গিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে অংশ নেবেন।

অন্যদিকে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়া চলে যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।

পরিদর্শন ও ইফতারের পর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস একসঙ্গে ঢাকায় ফিরে আসবেন।

প্রসঙ্গত, জাতিসংঘ মহাসচিব গতকাল বিকেল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে ঢাকা আসেন।

এনএ/

দেখুন: কক্সবাজার রেলস্টেশনে নেই স্ক্যানার, মাদক – অস্ত্র পাচারের শঙ্কা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন