১০/০২/২০২৬, ১৪:১৮ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৪:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গোমস্তাপুরে ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার, গ্রেপ্তার ৭

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর-নজরপুর সড়কে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে অটোভ্যানের যাত্রীদের গাছে বেঁধে ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া ছিনতাই হওয়া একটি অটোরিকশা ও একটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. রেজাউল করিম।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ ও গোমস্তাপুর থানা পুলিশের যৌথ অভিযানে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত কয়েকদিনে তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. দেলোয়ার হেসেন (২৪), মো. ওয়াসিম (২৮), তৌহিদ আলী সুজন (২৬), মো. লালচান (৩২), মো. দিনুল ইসলাম (৪৩), মো. আনারুল (৫২), মো. কাজল (৩২)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে প্রত্যেকের নামে একাধিক ছিনতাই-চুরির মামলা রয়েছে। এমনকি একজন ছিনতাইকারি এ ঘটনার দুই দিন আগে জামিনে মুক্ত হয়ে এসে ছিনতাইয়ে অংশ নিয়েছে। ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা সবাই একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি থেকে ফেরার পথে এই ছিনতাইয়ের শিকার হন। পুলিশ সুপার আরও জানান, ডাকাতি হওয়া সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি সদস্যদের আটক ও ছিনতাইয়ের মালামাল উদ্ধার করতে অভিযান চলছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অটোভ্যানের যাত্রীদের গাছের সঙ্গে বেঁধে রেখে নগদ টাকা, মোবাইল ও সোনার গহনা এবং অটোভ্যানটি নিয়ে যায়। পরে এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে নিহত ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন