০২/০৩/২০২৬, ৬:২৭ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৬:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ দগ্ধ হয়েছেন তিন জন। 

বিজ্ঞাপন

আজ রবিবার (২৩ মার্চ) সেহরির সময় তল্লা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এবং তাদের সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

দগ্ধরা হলেন, হারুন অর রশিদ (৬০), রুনা আক্তার (৪০) ও মিম (১৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, সকালের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে হারুন অর রশিদের শরীরের ১ শতাংশ, রুনা আক্তার এর শরীরের ৬২ শতাংশ ও মিমের শরীরের এক শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে রুনা আক্তারকে ভর্তি দেওয়া হয়েছে এবং বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

এনএ/

দেখুন: গ্যাস সংকট মোকাবেলায় কাজ করছে সরকার 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন