২৬/০২/২০২৬, ২:৩৩ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ২:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইউনিয়ন বিএনপি নেতার গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার

নওগাঁর ইউনিয়ন আত্রাইয়ে গরু চুরির অভিযোগে আন্ত:জেলা গরু চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহ (৪০) এর গোয়ালঘর থেকে ১৩টি চুরি হওয়া গরু উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) দুপুর ২টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাফিউল সারোয়ার এসব তথ্য জানান।

গ্রেফতার ওই ব্যক্তির নাম ছোটন প্রামানিক (২৭)। তার বাড়ি আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ১৪ মার্চ আত্রই উপজেলার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের গোয়া ঘর থেকে ৮টি গরু চুরি হয়। এঘটনায় অভিযান পরিচালনা করে নওগাঁ-বগুড়া-গাইবান্ধা-জয়পুরহাট জেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য ছোটন প্রামনিককে আত্রাই থেকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বগুড়ার কাহালু উপজেলার কলাই ইউনিয়নের আব্দুল গফুর শাহ(৪০) এর বাড়ী থেকে চোরায়কৃত ১৩টি গরু উদ্ধার করা হয়। ১৩টি গরুর মধ্যে ৫টি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আব্দুল গফুর শাহ বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতার ছোটন প্রামানিক পুলিশের কাছে সীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার নামে পূর্বে আত্রাই থানায় একটি চুরির মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন: নির্বাচন কমিশনকে সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন : সিইসি

দেখুন: ইউনিয়ন ব্যাংকে গ্রাহকের টাকা অনিরাপদ? |

ইম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন