19.8 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৫:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অস্বস্তি নিয়ে ৯ দিনের ছুটিতে পুঁজিবাজার

ঈদ সবার জন্য আনন্দের হলেও পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য এবার তা বিপরীত। টানা পতন আর লোকসানের ভারে নিজেদের পুঁজি হারিয়ে শেয়ারবাজার ছেড়েছেন অনেক বিনিয়োগকারী। তাই অনেকটা অস্বস্তি নিয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ৯ দিনের ছুটি পালন করবেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা।

বিজ্ঞাপন

ডিএসই সূত্র জানিয়েছে, আগামী ৩ এপ্রিল সরকার ছুটি ঘোষণা করেছে। সরকারে এই ছুটি ঘোষণার কারণে ৩ এপ্রিল স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। ফলে ঈদ উপলক্ষে ছুটি থাকবে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত। ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় শেয়ারবাজারে লেনদেন হবে না। ঈদের ছুটি শেষে ৬ এপ্রিল থেকে স্টক এক্সচেঞ্জে স্বাভাবিক লেনদেন শুরু হবে। এর আগে, ২৮ ও ২৯ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় শেয়ারবাজারে লেনদেন হবে না।

অর্থাৎ ঈদের ছুটি শেষে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিট অর্থাৎ দুপুর ২টা ২০ মিনিটে থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এ সময়ে শেয়ারের নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে ক্লোজিং দামে লেনদেন শেয়ার কেনা-বেচা যাবে।

বর্তমানে রমজান মাস উপলক্ষে দেশের শেয়ারবাজারে লেনদেন হচ্ছে সকাল ১০ থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। আর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন