২৬/০২/২০২৬, ০:১৯ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ০:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে ছাত্রদল সম্পাদক নাছিরকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ

নোয়াখালীর বিভিন্ন কলেজ এবং মাদরাসাসহ ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হয়েছে। ঘোষিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা। এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরে কুশপুত্তলিকা দাহ করে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। কয়েকটি কলেজে ক্ষোভে অনেককে পদাত্যাগ করতে শোনা গেছে।

বিজ্ঞাপন

আজ সোমবার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী সরকারি কলেজ, সোনাপুর ডিগ্রী কলেজ, চৌমুহনী এসএ কলেজ, কবিরহাট সরকারি কলেজ ও সরকারি মুজিব কলেজ’সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সভা করেছে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা।

এরআগে রোববার দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠিতে এ কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩০দিনের মধ্যে উক্ত প্রতিষ্ঠানগুলোতে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও প্রদান করা হয়েছে।

বিক্ষোভকারী ছাত্রদল নেতারা জানান, গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলো, আওয়ামী শাসন আমলে নির্যাতনের শিকার হয়েছিলো, তাদের বাদ দিয়ে কমিটিগুলো ঘোষণা করা হয়েছে। যা অর্থের বিনিময়ে পকেট কমিটি দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাদের মির্জার হেলমেট বাহিনীর সদস্য ছাত্রলীগ নেতা, কিশোর গ্যাং, অছাত্র ও বিবাহিতদের দিয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।

পদবঞ্চিত ছাত্রদল নেতারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি প্রত্যাখান করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরকে অবাঞ্চিত ঘোষণা করেন। এসময় নাসিরের গালে গালে, জুতা মারো তালে তালে, ছাত্রদলের অবৈধ পকেট কমিটি, মানিনা মানবোনাসহ নানান স্লোগানে মিছিল বের করে পদবঞ্চিতরা। মিছিল শেষে বসুরহাট জিরো পয়েন্টে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিক্ষুব্দরা।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতাকর্মীরা বলেন, ঘোষিত ছাত্রদলের কমিটিতে মূল্যায়ন পায়নি রাজনীতির সঙ্গে জড়িত ত্যাগীরা, বরং কমিটিতে স্থান পেয়েছে কাদের মির্জার হেলমেট বাহিনীর সদস্য ছাত্রলীগ নেতা, বিবাহিত, অছাত্র ও ব্যবসায়ীরা। অতিদ্রুত কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান বিক্ষুব্ধরা। ছাত্রলীগ নেতা, বিবাহিত, ছাত্রদের দিয়ে কমিটি দেওয়ায় নোয়াখালীর সুবর্ণচরের সন্তান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরকে অবাঞ্চিত ঘোষণা করেন তারা।

পদবঞ্চিতরা আরও বলেন, স্থানীয় নেতারা কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতাদের ভুল তথ্য দিয়ে অযোগ্য বিতর্কিত ব্যক্তিরা কমিটিতে স্থান পেয়েছে। কারও পছন্দের ব্যক্তিদের নিয়ে কমিটি নয়, আমরা যোগ্যদের দিয়ে কমিটি চাই। এসব কমিটি অতিদ্রুত বাতিল করতে হবে।

এদিকে কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পেরোনের পূর্বেই কমিটিগুলো থেকে নেতাদের পদত্যাগের হিড়িক পড়েছে। সরকারি মুজিব কলেজ ছাত্রদলের কমিটির সহ-সভাপতি মারুফ হাসান রিফাত, সহ-সভাপতি তানভীর হোসেন ফুয়াদ, কাজী এলাহী, সহ সাংগঠনিক সম্পাদক হৃদয় মজুমদার, বামনী ডিগ্রি কলেজের প্রচার সম্পাদক ইয়াজ উদ্দিন সাকিব পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

এনএ/

দেখুন: নোয়াখালী সোনাইমুড়ী আনসার সদস্যের অভিযানে অ*স্ত্র উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন