১০/০২/২০২৬, ২০:১০ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে আমের মুকুল, চারদিকে ম-ম সুবাস

চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে সোনালি হলুদ রঙের আমের মুকুলে, চারদিকে ম-ম সুবাস ভেসে আসছে। আমের ভালো ফলন পেতে, বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে বইছে বসন্তের সুবাস। থোকা থোকা মুকুলের ভারে ঝুঁকে পড়েছে গাছের ডালপালা। চাষিরা ব্যস্ত বাগান পরিচর্যায়। আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্পার ফলনের আশায় চাষীরা।

পরিচর্যা আর আধুনিক প্রযুক্তির ব্যবহারে আমের উৎপাদন বাড়ছে। তবে কয়েক বছর ধরেই জলবায়ু পরিবর্তনে, উৎপাদন ও বাজারমূল্য নিয়েও চিন্তায় আছেন তারা।  

এ অবস্থায় উৎপাদন বাড়াতে, সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগের পরামর্শ বৈজ্ঞানিক এ কর্মকতার।

অল্প খরচে আম উৎপাদন ও বিদেশে রপ্তানি বাড়াতে, উদ্যোগ নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। আম উৎপাদন টেকসই রাখতে পরিকল্পিত উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন, বলছেন বিশেষজ্ঞরা।

পড়ুন: দুটি অবৈধ ইট ভাটায় অভিযান,জরিমানা আদায়

দেখুন: ৩০ বছর ধরে বিদ্যুৎহীন ১২০ পরিবার | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন