২৮/০২/২০২৬, ২২:৩৭ অপরাহ্ণ
22.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ২২:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

স্মৃতিসৌধে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ৩

স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ‘পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার’ অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন– মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদ এর মহাসচিব সেলিম রেজা (৪৫), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদ এর সদস্য মো. শহিদুল ইসলাম (৪৮) এবং আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার মো. সোহেল পারভেজ (৪০)।

এদিন বেলা সোয়া ১১টার দিকে প্রায় ৩০ জনের একটি দল শহীদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে লাল পতাকা হাতে ফিরছিলেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘৭১ এর হাতিয়ার গর্জে উঠু আরেকবার’, ‘তুমি কে আমি কে বাঙালি বাঙালি’- ইত্যাদি স্লোগান দেন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সময়ে এইগুলা স্লোগান দেওয়া মানে হল এ জায়গাটাতে উসকানি দেওয়া এবং অস্থিতিশীলতা তৈরি করার জন্য… এ কারণেই আটক করা হয়েছে।”

বিজ্ঞাপন

পড়ুন : জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন