২৬/০২/২০২৬, ১৬:৪০ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৬:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভনে আট বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করছে থানা পুলিশ। ভুক্তভোগী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

অভিযুক্ত ওয়াহেদ আলী (৬০) নেত্রকোণা কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের মৃত সাত্তারের ছেলে এবং একই গ্রামে তার মুদি দোকান রয়েছে এবং চা বিক্রেতা তিনি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) অভিযুক্তকে গ্রেফতার ও মামলা দায়ের সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি।

এরআগে খবর পেয়ে গত বুধবার (২৬ মার্চ) অভিযুক্ত ওয়াহেদ আলীকে গ্রেফতার করে পুলিশ এবং ওইদিন রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযোগে উল্লেখ, এলাকায় চা বিক্রেতা ও মুদি দোকানি ওয়াহেদ আলীকে ভুক্তভোগী নানা বলে সম্বোধন করতেন। তার দোকানের সামনে গেলে ভুক্তভোগীকে প্রায় সময় বিস্কুট, চকলেট খাওয়ানোর লোভ দেখাতেন । গত ২৩ মার্চ দুপুর ২টার দিকে অভিযুক্ত ওয়াহেদ আলী চকলেটের খাওয়ানোর প্রলোভনে তার দোকানের ভেতরে শিশুটিকে নিয়ে যান। পরে বিবস্ত্র করে শিশুর স্পর্শকাতর স্থানে স্পর্শ এবং ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন।

কলমাকান্দার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় ওয়াহেদ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছেন। গ্রেফতারকৃত বৃদ্ধকে আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন: প্রতিদিন গড়ে ৩০ শিশু হত্যা করছে ইসরায়েলি বাহিনী

দেখুন: সিরাজগঞ্জে শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন