১১/০২/২০২৬, ১২:১২ অপরাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১২:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভণ্ডামিপূর্ণ : হাসনাত আব্দুল্লাহ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভণ্ডামিপূর্ণ, নেতারা আমাদের যা আমল করতে বলেন, সেই আমলের ধারে-কাছে দিয়েও তারা যান না। অর্থাৎ যারা সার্ভিস প্রোডিউস করে তারা কখনো সার্ভিসের কনজিউমার না।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা পরিষদ হল রুমে দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এছাড়া সমাজে কিছু আছে সুদখোর, ঘুসখোর। সমাজের কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সালিশ-দরবার করা। কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা। কিছু কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনও স্কুলের ধারে কাছেও যায় না। কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া। আসলে তাদের দোষ দিয়ে লাভ নেই, দোষটা কিন্তু আমাদের, আমরা সচেতনভাবে তাদের প্রতিহত করি না।

তিনি আরও বলেন, দেবিদ্বারের নেতৃত্বে তারাই আসছে যারা কখনো দেবিদ্বারে থাকে নাই। যারা দেবিদ্বারের অলিগলি চেনে না। দেবিদ্বারে বাজার করে কখনও তারা খায় না। দেবিদ্বারের শিক্ষা প্রতিষ্ঠানে কখনো তারা পড়াশোনা করে নাই। দেবিদ্বারের কী সমস্যা এটাই তারা জানে না। দেবিদ্বারের ধুলা মাটি থেকে গড়ে ওঠা নেতৃত্ব আমরা কখনোই পাইনি। যদি আপনি এই ভূমির সন্তান না হন, এখানকার সমস্যা যদি আপনি না জানেন, তাহলে এই ভূমির সমস্যা আপনি কখনোই সমাধান করতে পারবেন না। ওরা মনে করে বংশের পরম্পরা মেইনটেইন করতে হবে, যার কারণে দেবিদ্বারে আসছে। আমরা যারা দেবিদ্বারে আছি, আমরা জানি এখানে কী কী সমস্যা।

এ সময় জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন, পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, জিল্লুর রহমান ও ইসলাম আরাফাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ক্ষতিগ্রস্ত কুমিল্লার ১১৮ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, চিকিৎসা সেবা ব্যাহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন